আন্তর্জাতিক

মেক্সিকোতে পাচার হচ্ছে রেমডেসিভির

আন্তর্জাতিক ডেস্ক : করোনা রোগীর চিকিৎসায় বহুল ব্যবহৃত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। ওষুধটির ‘অননুমোদিত অথবা জেনেরিক’সংস্করণ বাংলাদেশ ও ভারত থেকে মেক্সিকোতে ‘পাচার’ হচ্ছে বলে জানা গেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

তদন্তকারীদের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সেসের তৈরি করা রেমডেসিভিরের ‘নকল অথবা জেনেরিক সংস্করণ’ বাংলাদেশ ও ভারত থেকে আকাশ পথে যুক্তরাষ্ট্রে নেয়া হচ্ছে। এক্ষেত্রে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে যাত্রীদের। তারপর সেখান থেকে পাঠানো হচ্ছে মেক্সিকোতে। দেশটিতে অনেক রোগী চড়া দামে ওষুধটি কিনছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যন্ড বর্ডার প্রটেকশন ইউনিট এরকম শতাধিক চালান আটক করেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির স্পেশাল এজেন্টদের এখন বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি এখন পরীক্ষা করে দেখছে জব্দ করা রেমডেসিভিরগুলো নকল নাকি জেনেরিক ফর্মুলা ধরে তৈরি করা।

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কোম্পানির জেনেরিক রেমডেসিভির তৈরির অনুমোদন রয়েছে। তবে সেসব ওষুধ যুক্তরাষ্ট্র বা মেক্সিকোতে বিক্রি বা ব্যবহারের অনুমতি নেই।

এ বিষয়ে গিলিয়াড সায়েন্সেসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। জবাবে গিলিয়াড কর্তৃপক্ষ বলেছে, ‘অনুমোদিত ও আইনসম্মত সরবরাহ ব্যবস্থার বাইরে গিয়ে আমাদের কোনো ওষুধ সংগ্রহের বিষয় আমরা সতর্ক করছি। রোগীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নেবে, আমরা তাতে সহযোগিতা দিয়ে যাব।’

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাধারণত নকল বা অনুমোদনহীন ওষুধ যুক্তরাষ্ট্রে পাচার করা হয় কনটেইনারের গায়ে অন্য ওষুধের নাম লিখে, যেটা সেখানে বিক্রি করতে বাধা নেই। কখনও কখনও পানি বা স্যালাইন সলিউশনের নাম করেও অন্য অননুমোদিত ওষুধ নেয়ার চেষ্টা হয়।

প্রাইসওয়াটারহাউসকুপারসের হিসাবে ওষুধের চোরাইবাজারে এভাবে বছরের যে ব্যবসা হয় তার পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের বেশি।

গত দেড় বছরে বিশ্বকে বিপর্যস্ত করে ফেলা করোনাভাইরাসের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ এখনও মানুষ তৈরি করতে পারেনি। তবে হাসপাতালে জটিল কোভিড রোগীদের চিকিৎসায় যেসব পুরনো ওষুধ ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে রেমডেসিভির একটি।

এই অ্যান্টিভাইরাল ড্রাগ সরাসরি করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। তবে আক্রান্তদের কিছু উপসর্গের উপশমে সহায়তা করে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কোভিড রোগীদের ওপর এ ওষুধ প্রয়োগের অনুমোদন দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়, মেক্সিকো সম্প্রতি কোভিড রোগীদের রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়ায় সেখানে এ ওষুধের চাহিদা অনেক বেশি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা