আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ছাড়াল ৩৭ লাখ ৪৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯৩৫ জন। শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৫৫৯ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৪৫ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জন।

এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা