আন্তর্জাতিক

নারী সেজে প্রেমিকার বিয়েতে হাজির প্রেমিক

আর্ন্তজাতিক ডেস্ক: প্রেমিকার বিয়ে অন্য কারও সাথে হয়ে যাচ্ছে এমনটা কেহ চাইবে অবশ্যই না। আর যেভাবে হোক তা ভাঙ্গতে নানাভাবে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। এছাড়াও ঘটিয়ে ফেলতেই পারেন যে কোনো কাণ্ডকারখানা। ভারতের উত্তরপ্রদেশেও সম্প্রতি এমনই এক অযাচিত কাণ্ড করেছেন এক প্রেমিক।

উত্তরপ্রদেশের ভদোহি এলাকার ওই প্রেমিক প্রেমিকার বিয়েতে নিজেই কনের পোশাক পরে উপস্থিত হন। আর সেই ভিডিও-ই এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি, দু’হাতে চুড়ি, সারা শরীরে গয়না পরে এবং সুন্দর করে মেক-আপ করে এসেছেন ওই ব্যক্তি। সবাই তাকে ঘিরে ধরে তার মুখ থেকে আঁচল সরানোর চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তিনি সরাতে দিচ্ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ঠিক আগ মূহুর্তে সেখানে উপস্থিত হন ওই ছদ্মবেশী নারী। ছদ্মবেশ ধারণ করে সে কনের সাথে দেখা করতে চেয়েছিল। কিন্তু তার আগেই তার পরচুলা খুলে গেলে কনের পরিবার টের পেয়ে যায়।

এতে ভয় পেয়ে পুলিশ আসার আগেই দুই বন্ধুসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা