আন্তর্জাতিক

ইতালিতে আবারও লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : আবারও লকডাউনের ঘোষণা ইতালিতে। দেশটির ঝুঁকিপূর্ণ পাঁচটি বিভাগীয় অঞ্চলে আগামী পনেরো দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর মিলান ও তোরিনোসহ মোট পাঁচটি অঞ্চল নতুন এ লকডাউনের আওতায় রয়েছে। বুধবার মধ্যরাত অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এ লকডাউন।

স্থানীয় সময় বুধবার রাতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে নতুন এক অধ্যাদেশে স্বাক্ষর করে এসব তথ্য তুলে ধরেন।

নতুন এ অধ্যাদেশে বলা হয়েছে, অতীতের মতো আবারো সমগ্র ইতালিকে তিনভাগে বিভক্ত করা হয়েছে। যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে সেসব অঞ্চলকে রেড জোনের তালিকায় আনা হয়েছে। আর যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা একটু কম সেসব অঞ্চলকে ইয়েলো বা হলুদ জোনের তালিকায় আনা হয়েছে। আর যে সব অঞ্চলে আক্রান্তের সংখ্যা খুবই কম সেসব অঞ্চলকে গ্রিন বা সবুজ জোন বলে আখ্যায়িত করা হয়েছে।

তবে বর্তমানে রেড জোনের তালিকাভুক্ত মিলানের বিভাগীয় অঞ্চল লম্বার্দিয়া, পিয়েমন্তে, ভালে দি অস্তা, আলতো আদিজে ও কালাব্রিয়া এ পাঁচটি অঞ্চলে মধ্যরাত থেকে জারি করা হয়েছে লকডাউন। এসময় অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের কেউ ঘর থেকে বের হতে পারবে না।

এছাড়া এসময় রেড জোনের তালিকাভুক্ত অঞ্চল থেকে কেউ হলুদ বা সবুজ জোনে যেতে ও আসতে পারবে না। তবে শুধু চাকরি, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রমাণসহ অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবে। তবে এসব অঞ্চলে মুদিদোকান ও ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে সকল ধরনের সুপারমার্কেট।

এছাড়া বাচ্চাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। তবে রেস্টুরেন্ট চালু থাকবে কিন্তু কেউ যেতে পারবে না। শুধু অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করে বাসায় আনার অনুমতি রয়েছে।

তবে এসব বিধিনিষেধ কিছুটা শিথিল রয়েছে হলুদ জোনের জন্য। দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চল কাম্পানিয়া, লিগুরিয়া, ভেনেতো ও পুলিয়া রয়েছে এই হলুদজোনের তালিকায়। এসব অঞ্চলে রাত দশ টার পর থেকে কেউ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে না। তবে রাত ১০টা পর্যন্ত রেস্তোরাঁ ও বার খোলা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেতরে বসে খাবার অনুমতি রয়েছে আর এরপর থেকে রাত ১০টা পর্যন্ত শুধু খাবার অর্ডার করে বাসায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সপ্তাহের শেষের দুইদিন অর্থাৎ শনি ও রবিবার বাদে সব দিন সুপারমার্কেটসহ সকল ধরনের দোকান খোলা থাকবে। উৎসবের দিন সবকিছু বন্ধ রাখার নির্দেশ রয়েছে।

আর সবুজ জোনের অঞ্চলগুলাতেও হলুদ জোনের মতো বিধিনিষেধ রয়েছে। তবে কিছু ক্ষেত্রে একটু শিথিলতা রয়েছে।

প্রধানমন্ত্রীর নতুন এ অধ্যাদেশ অনুযায়ী রেড জোনের লকডাউন ১৫ দিনের জন্য হলেও অন্যান্য জোনের বিধিনিষেধ ও পূর্বের অপরিবর্তিত বিধিনিষেধ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায় বাংলাদেশে আটকে পড়া সকল নতুন পারিবারিক ভিসাধারী, ভ্রমণ ও ব্যবসায়িক ভিসাধারিদের আগামী ৩ ডিসেম্বরের আগে ইতালিতে ফেরার সুযোগ নেই। যদি না বর্তমান সরকার এসব ক্যাটাগরির ভিসাধারীদের জন্য শিথিলতা না আনে। তবে বর্তমানে যেকোন বৈধ ডকুমেন্টসধারী ইতালি থেকে তার নিজ দেশে যেতে ও আসতে পারবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা