স্বাস্থ্য

করোনা রোগীর চাপ নেই ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতাল-২ করোনা ইউনিটে রোগীর চাপ কমতে শুরু করেছে। নেই আগের মত সারি সারি অ্যাম্বুলেন্স। কয়েক সপ্তাহ আগেও করোনা উপসর্গ ও করোনা পজিটিভ রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত ৫০ বেড যুক্ত করে ভর্তি নেওয়া হয় রোগীদের। তারপরও শয্যা সংকটের কারণে ফিরিয়ে দিতে হয়েছে অসংখ্য রোগীকে।

শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতাল-২ করোনা ইউনিট ঘুরে দেখা যায়, আগের মতো রোগীর চাপ নেই। দীর্ঘক্ষণ পরপর রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আসছে হাসপাতালে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রলিম্যান বলেন, আমরা ট্রলিতে করে রোগীকে ওয়ার্ডে নিয়ে যেতাম। ট্রলির অভাবে রোগীকে দীর্ঘ সময় অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে হতো। শয্যা ফাঁকা ছিল না। এখন আমরা ট্রলি নিয়ে অপেক্ষা করি কখন রোগী আসবে। শয্যাও ফাঁকা আছে কয়েকটি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকারি বিধিনিষেধ মেনে চলাচল ও মানুষের মাঝে মাস্ক পরার প্রবণতা বৃদ্ধি পেয়েছি। এছাড়া টিকার আওতা বাড়ানোয় কোভিড রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল-২ এর ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন বলেন, আমাদের এখানে আগে যে পরিমাণ চাপ ছিল তা এখন নেই। আগের তুলনায় রোগীর চাপ কমেছে করোনা ইউনিটে।

কথা হয় ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সঙ্গে। তিনি বলেন, আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। রোগীর চাপ সামাল দিতে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি নেওয়া হয়েছিল। কয়েক দিন আগেও আমাদের এখানে ৮৪০ জন রোগী ভর্তি ছিল। তবে এখন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে ৭২৮ জন রোগী ভর্তি রয়েছেন। আমাদের এখানে অতিরিক্ত যে শয্যা দেওয়া হয়েছিল সেগুলো আর এখন লাগছে না। তবে সাধারণ শয্যা ফাঁকা হলেও আইসিইউ ফাঁকা থাকছে না।

রোগীর সংখ্যা কমার কারণ হিসেবে তিনি বলেন, আপনারা জানেন দেশে দফায় দফায় সরকার বিধিনিষেধ আরোপ করেছে। মানুষের মাঝে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। সরকার চেষ্টা করছে টিকার আওতা বাড়ানোর। এছাড়া সিজন একটা ফ্যাক্টর। ক্রমান্বয়ে পার্শ্ববর্তী দেশগুলোয়ও সংক্রমণ কমছে। গত বছরও একই সময়ে সংক্রমণের হার কমে গিয়েছিল। এবারও তাই হচ্ছে।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা