ফিচার

দ্বীপ গ্রাম বিরুলিয়া যেন গোলাপ রাজ্য

মেহেদী হাসানঃ সাভার থেকে

রাজধানীর মিরপুরে তুরাগ নদী ঘেঁষে দ্বীপ গ্রাম বিরুলিয়া। এই গ্রামের নামে গড়ে উঠা ইউনিয়নের মেঠো পথে হাঁটলে মনে হবে এ যেন গোলাপ রাজ্য। গ্রামের প্রতিটি বাড়িতেই গোলাপের অস্তিত্ব পাওয়া যায়।

এখানকার মাটি মেরিন্ডা জাতের লাল গোলাপ চাষের জন্য খুবই উপযোগী। আর একে ঘিরে গড়ে উঠেছে বানিজ্যিক ফুল চাষ। বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর, বাগ্নিবাড়ি, মোস্তাপাড়া, কাকাবর, সামাইর, সাদুল্লাহপুর, শ্যামপুর, আকরাইন, সাভারের রাজাশন, কমলাপুরসহ অর্ধশত গ্রামের প্রায় দুই শতাধিক চাষি বর্তমানে গোলাপ চাষ করছেন।

সাভারের বাজারগুলোতে বিভিন্ন জাতের ফুলের মধ্যে রঙিন গ্লাডিওলাস, সাদা জাতের গ্লাডিওলাস, রজনীগন্ধা, মেরিন্ডি, লিংকন, সাদাসহ বিভিন্ন জাতের গোলাপ, গাঁদা, চন্দ্রমাল্লিকা, জিপসি, ক্যালেনডিনা, জারবেরা ফুলের সমারোহ দেখা যায়।

চাষীরা জানান বছরের শুরুতে ফুলের চাহিদা একটু বেশেই থাকে। আর এই সময়ের আয় দিয়েই তাদের সারা বছরের খরচ উঠে আসে। এ সময় দর্শনার্থীদের উপচেপরা ভীড় লক্ষ করা যায়। যেখানে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ফুলের পাইকাররাও আসেন ফুল কিনতে। প্রচন্ড শীতে ফুলের উৎপাদন একটু কম হলেও চাহিদা ব্যাপক। প্রতিটা গোলাপ আট থেকে নয় টাকায় বিক্রী হয়।

সরেজমিন দেখা যায়, স্থানীয় ফুল ব্যবসায়ী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে ভিড় জমাচ্ছেন মোস্তাপাড়া ফুল মার্কেটে। দূরদূরান্ত থেকে গোলাপ ব্যবসায়ীরা সন্ধ্যায় এ ফুল মার্কেটে ভিড় জমান। মার্কেটে বেচাকেনা চলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত।বেচাবিক্রি শেষে রাত ৩টার দিকে ব্যবসায়ীরা ফুলগুলো ঝাঁকা ভরে পিকআপ এবং বাসে করে নিয়ে যান।

সারা বছর গোলাপের চাষ হলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপ ফুলের জমজমাট মৌসুম। লাল মাটি হওয়ায় তুলনামূলক বড় সাইজের গোলাপ ফুল চাষে ঝুঁকছেন এখানকার প্রান্তিক চাষিরা। লাভজনক ব্যবসা হওয়ায় ফুলচাষি এবং ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। দুই শতাধিক চাষি আড়াই শ’ হেক্টর জমিতে ফুল চাষ করে এখন স্বাবলম্বী।

সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ বলেন, সাভারে ৩০০ হেক্টর জমিতে গোলাপ ফুল চাষ হচ্ছে। এর মাঝে বিরুলিয়ায় সব চাইতে বেশী ফুল চাষ হয়। এগুলি বিক্রি করে কৃষকদের মুখে হাসি ফোটে। ফুল বাগানে যাতে কোন প্রকার পোকা মাকড়ের আক্রমন না হয় সে ব্যাপারে আমরা কৃষককে পরামর্শ দেই সব সময়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা