ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহিত
বিনোদন

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম। এমনকি অভিনয়কে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশে ফিরে কৃষিকাজে যুক্ত হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও এরপর প্রত্যাশিত চরিত্রে অভিনয়ের সুযোগ খুব একটা পাননি। ‘প্রথাগত নায়িকা’ হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাব আসতে থাকে। এ কারণে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই অভিনয়জগৎ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

ইয়ামি জানান, তাদের হিমাচল প্রদেশে নিজস্ব কৃষিজমি রয়েছে। তাই সবকিছু ছেড়ে সেখানে ফিরে গিয়ে কৃষিকাজের মাধ্যমে নতুন জীবন শুরু করার কথা ভেবেছিলেন। তার এই সিদ্ধান্তে পরিবারের সদস্যরাও পূর্ণ সমর্থন দিয়েছিলেন।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ ভিন্ন একটি জীবন শুরু করার পরিকল্পনা করেছিলাম। আমার বাবা-মা আমাকে ভীষণ সমর্থন করেছিলেন। তারা শুধু বলেছিলেন, “বাড়ি ফিরে এসো।”’

তবে অভিনয় ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়ার পরই তার জীবনে আসে বড় পরিবর্তন। পরপর ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’ সিনেমার সাফল্য তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে এবং বলিউডে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

বলিউডে পারিবারিক পরিচয় ছাড়া কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ইয়ামি। তিনি বলেন, একজন ‘বহিরাগত’ শিল্পী হিসেবে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়েছে। তারকাসন্তানরা একাধিক সুযোগ পেলেও বাইরের শিল্পীদের জন্য সেই সুযোগ পাওয়া অনেক কঠিন।

ইয়ামির ভাষ্য, ‘অনেক সময় মনে হতো, যে সুযোগের জন্য আমি প্রস্তুত, সেটি এমন কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। ভাবতাম, আমিও যদি একইভাবে সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম। এসব কারণে হতাশা তৈরি হতো।’

তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তার মতে, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে অভিনয় দক্ষতা ও কাজের মানকেই বেশি গুরুত্ব দেন। এই পরিবর্তন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন ইয়ামি গৌতম। শিগগিরই পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে তাকে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা