ছবি : সংগৃহিত
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্থায়ী ক্যাম্পাস বহালের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন, বহিস্কার ৫

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় সম্মিলিত ক্লাবের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে আশুলিয়ার খাগান বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে শিক্ষার্থীরা।

মানববন্ধনে সম্মিলিত ক্লাবের প্রতিনিধিরা বলেন, ‘ইউজিসি কর্তৃক স্বীকৃত মানারাতের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় রেখে বিতর্কিত গুলশান ক্যাম্পাসে যাওয়ার কোন যৌক্তিকতা নেই। যে ক্যাম্পাসে পর্যাপ্ত ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাব, খেলার মাঠ নেই সে ক্যাম্পাসে যাওয়ার কোন মানে হতে পারে না।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়ন দ্রুতই দৃশ্যমান হবে

তারা বলেন, প্রায় ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ভবিষ্যতকে হুমকির সম্মুখীন করে স্থায়ী ক্যাম্পাস ছেড়ে বিতর্কিত (ভাড়া করা) গুলশান ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম শুরু করতে চাপ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়।’

ক্লাব প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমাদের এই মানবন্ধন নিদিষ্ট কোন শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নয়। আমাদের এই মানববন্ধন ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে। ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়, এমন ক্যাম্পাসে ক্লাস করতে আগ্রহী নয় বলেও জানান তারা।’

আরও পড়ুন: অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন

সম্মিলিত ক্লাব প্রতিনিধিরা আরও বলেন, ‘করোনা মহামারির সময়ে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা কোন কালক্ষেপন চাই না। সময় নষ্ট হোক এটি কোনভাবেই চাই না। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবি গুলো কর্তৃপক্ষ মেনে নিয়ে দ্রুত আমাদের ক্লাসে ফেরানোর ব্যবস্থা করা হোক।’

তারা আরও বলেন, ‘ইউজিসি কর্তৃক অনুমোদিত ও যথাযথ সুবিধা রেখে ক্যাম্পাস যেখানে নেওয়া হবে, আমরা সেখানে যেতে রাজি। ভাড়াকৃত কোন ক্যাম্পাসে যেতে আমরা কোনভাবেই ইচ্ছুক নয়। আমরা শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস চাই।’

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ৯ নির্দেশনা

স্থায়ী ক্যাম্পাস নিয়ে ইউজিসিতে স্মারকলিপি দেয়া শিক্ষার্থীর মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে তা ঘৃণিত বলে উল্লেখ করে অবলিম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো অবলিম্বে না মেনে নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সম্মিলিত ক্লাব প্রতিনিধিরা। এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যলয়ের সাবেক ও বর্তমান মিলে প্রায় ৩’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুই হাজার শিক্ষক নিয়োগে উদ্যোগ

উল্লেখ্য, সম্প্রতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াকে বাদ দিয়ে গুলশান ক্যাম্পাসকে স্থায়ী ক্যাম্পাস হিসেবে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু গুলশানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব (২ একর) ভূমি ও শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধা ও ব্যবস্থা না থাকায় গুলশান ক্যাম্পাসে যেতে ইচ্ছুক নয় শিক্ষার্থীরা। এনিয়ে ফল সেমিস্টার রেজিস্ট্রেশন বর্জন, ক্লাস বর্জনসহ ৬ দফা দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যায়টির শিক্ষার্থীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা