ছবি: সংগৃহীত
শিক্ষা

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তু রায় আত্মহত্যার এ ঘটনার বিচার চেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কতবার কষ্ট পেয়েছি

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। অবরোধ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা নিজ থেকেই অবরোধ তুলে নেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফি বৃদ্ধির প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বকেয়া ফি না দিতে পেরে অন্তু রায় আত্মহত্যা করেছেন। তাই অন্তু রায়ের আত্মহত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে।

সমাবেশে জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাঈদ বলেন, একদিকে রাষ্ট্র উন্নয়নের ডামাডোল পেটাচ্ছে, অন্যদিকে উন্নয়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানুষ। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রিকশাচালক জরিমানা দিতে না পেরে আত্মহত্যা করছে। আবার অতিরিক্ত ফির জাঁতাকলে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা। প্রতিনিয়ত এই আত্মহত্যার মিছিল রাষ্ট্রের ভঙ্গুরতার বহিঃপ্রকাশ।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অন্তু রায়ের মতো আরও অনেক শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ধাবিত করছে। প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থায় বিভিন্নভাবে মূল্যবৃদ্ধি প্রমাণ করছে শিক্ষাব্যবস্থা শুধুমাত্র উচ্চ শ্রেণির মানুষদের জন্য। এটি স্বাভাবিক শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৪৮

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। কুয়েটে অন্তু রায় আত্মহত্যা করেছে, আবার দেখা যাবে অন্য বিশ্ববিদ্যালয়েও আরেকজন আত্মহত্যা করেছে। আশা করি এই সমস্যা সমাধানে রাষ্ট্র আশু ব্যবস্থা নেবে, সামনে এমন পরিস্থিতি যেন আর দেখতে না হয়।

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ফি এমন হারে বাড়ানো হচ্ছে, যেখানে মেধাবী শিক্ষার্থীরা চান্স পেলেও পড়তে পারবে না। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে নামে-বেনামে ফি বাড়ানো হচ্ছে। কুয়েটে ডাইনিংয়ে না খেলেও ডাইনিং ফি পরিশোধ করতে হচ্ছে। আর এ রকম ফি দিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে আত্মহত্যা করছে।

মহাসড়ক অবরোধের সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সড়ক অবরোধের বিষয়টি অবহিত করি। পরে শিক্ষার্থীরা নিজ থেকেই অবরোধ তুলে নেন।

আরও পড়ুন: একাদশের রেজিস্ট্রেশন শুরু

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, রমজান মাসে মানুষের যাতে কষ্ট না হয়, তাই শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম মহসড়ক ছেড়ে দিতে। শিক্ষার্থীরা আমার কথা রেখেছে, তারা কার্যক্রম শেষ করে নিজ থেকেই অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা