অপরাধ

রাজবাড়ীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার শাওরাইলের মিরাজ মণ্ডলের ছেলে তারু মণ্ডল (৩২), আব্দুল আজিজ ফকিরের ছেলে কাশেম ফকির (৩২) ও আজিজ মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৪৫)।

পুলিশ সুপার বলেন, দীর্ঘ দিন ধরে জেলার কালুখালী, পাংশাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা। রাজবাড়ীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তাদের নামে। মঙ্গলবার (৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি দুইনলা বন্দুক, একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফউজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান সাঈদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা