সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ 

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

আরও পড়ুন: রাতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) এবং এক‌ই এলাকার মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।

আরও পড়ুন: শীতজনিত রোগে নিহত ৫ শিশু

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৬ জন আহত হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা