আব্দুল আলীম হিমু
সারাদেশ

বরগুনার সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আব্দুল আলীম হিমু আর নেই

নিজস্ব প্রাতবেদক:

বরগুনা: বরগুনার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতার অভিভাবক, দৈনিক ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) জেলা প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু আর নেই। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিকেল অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আব্দুল আলীম হিমু করোনা পজেটিভ হয়ে সস্ত্রীক বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ আগস্ট ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত ৫ সেপ্টেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। মারা যাওয়ার আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বরগুনার এমএলএ মরহুম আবদুল কাদের লাল মিয়ার ছোট ছেলে আব্দুল আলীম হিমু স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্খী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ বরগুনার সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভেঙে পড়েছেন তার সহকর্মী, সহযোদ্ধারা। বরগুনা প্রেসক্লাব তিনদিনের শোক ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে তার মরদেহ এনে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসক্লাব চত্বরে রাখা হবে।

বাদ আছর বিকেল চারটায় সার্কিট হাউজ মাঠে নামাজে জানাজা শেষে বিকেল পাঁচটায় বরগুনা শহরতলীর বাঁশবুনিয়া গ্রামের আব্দুল কাদের সড়কের সাহেববাড়ির পারিবারিক কবরস্থানে আব্দুল আলীম হিমুকে দাফন করা হবে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা ও দাফনকাজে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) কোরআন খতম এবং সদরঘাট মসজিদের সামনে কাঙালি ভোজের আয়োজন করেছে বরগুনা প্রেসক্লাব। তিনদিন কালো পতাকা উত্তোলন করা হবে ক্লাব চত্ত্বরে এবং সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করবেন।

বরগুনার সাংবাদিকতা জগতের বটবৃক্ষ আব্দুল আলীম হিমু ১৯৭২ সালে দৈনিক গণকন্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। যৌবনে তিনি জাসদের জেলা কমিটির সভাপতি ছিলেন। এরপর দৈনিক ইত্তেফাকে যোগ দিয়ে সুদীর্ঘ ৩৫ বছর ধরে কর্মরত ছিলেন। আবদুল আলীম হিমু বরগুনার প্রথম সংবাদপত্র সাপ্তাহিক বরগুনা কণ্ঠ ও দৈনিক বরগুনা কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার প্রতিষ্ঠিত সংবাদপত্রে কাজ করে আজকের অনেকেই দেশের খ্যাতনামা দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি বরগুনা প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।মৃত্যুর আগ পর্যন্ত জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আব্দুল আলীম হিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।

শোকবার্তায় বলা হয়েছে, তিনি ছিলেন জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনের দিকপাল। সর্বদা সদালাপী ও মানবিক বোধসম্পন্ন একজন নিবেদিত সাংবাদিক হিসেবে উপকূলীয় সাংবাদিকতা সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে বরগুনাসহ দেশের মফস্বল সাংবাদিকতায় যে ক্ষতি হয়ে গেল, তা পূরণ হওয়ার নয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা