কাভার্ড ভ্যানের চাপায় ঢাবির ২ শিক্ষার্থীসহ নিহত তিন
সারাদেশ

কাভার্ড ভ্যানের চাপায় তিন শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন হলেন-চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

নিহত অপর শিক্ষার্থী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তানজিলুর রহমান (১৯)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে। বাবার নাম আব্দুল হাকিম। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা গেছেন বলে খবর পেয়েছি। পুলিশ দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা