সারাদেশ

ঝালকাঠি রুটে যাত্রী সংকটে লঞ্চ চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি : যাত্রী সংকটের কারনে ঝালকাঠি-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ। অর্ধশতরও কম যাত্রী হওয়ায় গত ২৭ মার্চ বিকালে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ঝালকাঠি ঘাট ছেড়ে যায়নি সুন্দরবন-১২ নামক যাত্রীবাহী লঞ্চ। ঐদিনের পর থেকে ফারহান-৭ নামক আরেকটি লঞ্চ এ রুটে চলাচল করলেও একই সমস্যার কারনে সেটিও বন্ধ করে দেয় মালিক পক্ষ।

আরও পড়ুন : সৌরবিদ্যুকেন্দ্র স্থানান্তরের দাবিতে কৃষকদের বিক্ষোভ

এদিকে ঝালকাঠি ঘাটে ৬ দিন বেঁধে রাখার পর সুন্দরবন-১২ নামের লঞ্চটি ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকায় যায়। এরপর ঢাকা থেকে আর ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসেনি। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেছে লঞ্চ টার্মিনাল সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ঘাটে দিনমজুরের কাজ করা ব্যক্তিরা।

মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ভিন্ন দৃশ্য। যেই সময় ঢাকাগামী যাত্রীদের ভীরে মুখরিত থাকে পুরো ঘাট এলাকা, ঠিক সেই সময় শুনশান ভেসে আছে জনমানব শুন্য বিশালাকৃতির দুটি টার্মিনাল। ঈদকে সামনে রেখে ঘাট সংলগ্ন দোকানীরা জানালেন তাদের কষ্টের কথা। লঞ্চ বন্ধ হবার পর থেকে তাদের দোকানপাঠ বন্ধ হয়ে গেছে।

ঘাট এলাকার চা দোকানী আবু হোসেন, রফিকুল ইসলাম এবং সুলতান হাওলাদার জানালেন, 'লঞ্চ বন্ধ হওয়ার পর তাদের দোকানে মালামাল বিক্রি হয়না। সাড়াদিনে যে কয় টাকা বিক্রি হয় তা দিয়ে কিস্তির (ক্ষুদ্র লোন) টাকা ওঠেনা। ঈদকে সামনে রেখে সবাই হিমসিম খাচ্ছে।' ঘাটের শ্রমিকদেরও একই আকুতি। তারা বলছেন, 'লঞ্চ বন্ধ থাকলে তাদের পন্য পরিবহনের কাজও বন্ধ থাকে দৈনিক মজুরীর শ্রমিকরা পরিবারের জন্য ইফতার সামগ্রীও যোগাতে পারছেন না।'

এমভি ফারহান-৭ লঞ্চের ঝালকাঠি ঘাট ম্যানেজার মো. সবুজ হোসেন বলেন, ‘ঝালকাঠি থেকে ঢাকা যেতে আমাদের লাষ্ট ট্রিপে ৬০ জন ডেক যাত্রী হয়েছে। আর কেবিন ভাড়া হয়েছে ২/৩ টি। এতে বর্তমানে প্রতিবার ঢাকা আসা যাওয়ায় লঞ্চ মালিকের মোটা অংকের লোকশান গুনতে হয়। তাই এ রুটে লঞ্চ বন্ধ রাখা হয়ছে।' কবে নাগাদ লঞ্চ চালু হতে পারে সেই প্রশ্নে সবুজ বলেন, 'ঈদের আগে যাত্রীর চাপ বাড়লে লঞ্চ চলবে, তবে ঈদের পর আবারও রুটটি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।'

আরও পড়ুন : কিশোরীকে ধর্ষন, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

সুন্দরবন নেভিগেশন কোম্পানীর সত্বাধীকারী মো. সাইদুর রহমান রিন্টু মুঠোফেনে বলেন, 'পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী হ্রাস পাওয়ায় লঞ্চের ব্যবসায় কিছুটা মন্দা যাচ্ছিল। তবে তাতে লোকশানে পড়তে হয়নি। কিন্তু দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় পুরো ব্যবসা ঝুঁকিতে পড়ে। ঝালকাঠি ঢাকা রুটে গেলো সপ্তাহে পৌনে ২ লক্ষ টাকা লোকশান হয়েছে। এখন বাধ্য হয়ে লঞ্চ বন্ধ রেখেছি। এরই মধ্যে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুলেছে। এ যেনো মরার উপর খড়ার ঘাঁ। শেষ পর্যন্ত লঞ্চ ব্যবসাটা স্থায়ীভাবে বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা