সারাদেশ

চেয়ারম্যানের পিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ও তার পোষা ক্যাডার বাহিনীর পিটুনিতে শাহীন চৌধুরী (৪৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এই ঘটনাটি ঘটে। নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহীন চৌধুরী সাবেক ইউপি সদস্য বাবুলের রড-সিমেন্টের দোকানে কর্মরত ছিলেন। ওই দোকান থেকে চেয়ারম্যান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেম সাত লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যান। শাহীন সেই পাওনা টাকা ফেরৎ চাওয়ায় হাশেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঘটনাটি জানান।

পরে ভুট্টু চেয়ারম্যান ও স্থানীয় শাখাওয়াত হোসেন, ছাত্রলীগ নেতা সোহাগ, শরীফসহ বেশ ক’জন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে শাহীনকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহত শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।

এ ব্যপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা জানাজানির পর থেকেই ভুট্টো চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা