সারাদেশ

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত মানিক মণ্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার। তারা ভালুকায় গার্মেন্টসে চাকরি করতেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে জেলার নান্দাইলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস আক্তার মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে এমদাদুল হক মারা যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা