সারাদেশ

বিজয় র‌্যালিতে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় বিজয় র‌্যালি করার সময় ট্রাক থেকে পড়ে মেহরাজ উদ্দিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহরাজ ওই ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি আরব প্রবাসী মোহন পাটওয়ারীর ছেলে। মেহরাজ ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে তার মরদহে দাফন করা হয়েছে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, চরমটুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর আয়োজিত বিজয় র‌্যালির চলন্ত ট্রাকের ডালা খুলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আরও তিনজন আহত হয়েছেন।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা