ছবি: সংগৃহীত
সারাদেশ

ভারতে ইলিশ রফতানি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, যশোর: ইলিশ আহরণ, বিপণন ও মজুতসহ সব ধরনের সরবরাহে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোলের রফতানিকারক প্রতিষ্ঠান বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস।

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ১১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি পায়। বাজারে মাছ সংকট এবং উচ্চমূল্যের কারণে ৫১টি প্রতিষ্ঠান গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ১০৮ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করতে সক্ষম হয়। এই পরিমাণ ইলিশ রফতানি করে ১১ লাখ ২২ হাজার ৮০০ মার্কিন ডলার আয় হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা। চলতি মৌসুমে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় এ বছর রফতানি কম হয়েছে বলে জানিয়েছেন রফতানিকারকরা।

বেনাপোলের রফতানিকারক প্রতিষ্ঠান বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস জানান, এ বছর চাহিদার তুলনায় অনেক কম ইলিশ ধরা পড়েছে। এছাড়া দেশের বাজারের তুলনায় ভারতে রফতানি মূল্য কম হওয়ায় উচ্চমূল্যে বাজার থেকে ইলিশ কিনে তা রফতানি করা সম্ভব হয়নি।

উল্লিখিত, চলতি বছরের ২২ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি শুরু হয়। প্রথম দিন প্রায় ৮০ মেট্রিক টন ইলিশ রফতানি হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা