সারাদেশ

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নোয়াখালীর ভাসানচর থেকে দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে পালাচ্ছেন রোহিঙ্গারা। আবার কখনো মাছ ধরার ট্রলারে নোয়াখালী-চট্টগ্রাম হয়ে আবার তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। সবশেষ মঙ্গলবার (২২ জুন) ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই থেকে আটক করেছে পুলিশ।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল (২২ জুন) ১৪ জন, এর আগে গত ৩০ মে ১৪ জন এবং ৩১ মে ১০ জন রোহিঙ্গা মাছ ধরার ট্রলারের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসে। স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাছ ধরার ট্রলার মালিক বা জেলেদের টাকা দিয়ে তারা পালিয়ে আসছে। মঙ্গলবার ১৪ জন রোহিঙ্গা দালালদের মাধ্যমে একটি মাছ ধরার ট্রলার যোগে ভাসানচর থেকে সরাসরি মিরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে চলে আসে। এ সময় অর্থনৈতিক অঞ্চলে দায়িত্বরত কর্মকর্তারা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

এদিকে, চলতি মাসের প্রথম দিকে ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা এলাকা থেকে। নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকায় চুক্তি করে তারা পালিয়ে আসে। ট্রলারে নোয়াখালী আসার পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোম্পানিগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়।

এছাড়া গত ৩০ মে চট্টগ্রামের সন্ধীপ থেকে আটক করা হয় ১৪ জন রোহিঙ্গাকে। তারাও একইভাবে দালালদের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে আসে।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজার থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এরপর, আরও পাঁচ ধাপে মোট ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা