সারাদেশ

মাথার খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পা ও দুই হাত পাওয়ার পর প্রায় ১ কিলোমিটার দূরে পাওয়া গেছে নারীর দেহ। এখন মাথার খোঁজে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের কচুক্ষেত থেকে পা ও বাঁশঝাড় থেকে হাত পাওয়ার পর মঙ্গলবার(২২জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরে পাওয়া যায় শরীরের গলা থেকে কোমরের অংশ।

তিনি আরও জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে এটি পাহাড়ী এলাকা। এর আশেপাশে কোন বসতি নেই। তারা মুখমন্ডলসহ লাশের বাকী অংশ খোঁজতে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

এর আগে সোমবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে কৃষক মাখন দেবের কচুক্ষেতে মানুষের দেহ থেকে খন্ডিত একটি পা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কোমরের থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পরে দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই গ্রামের বাঁশঝাড়ের নিচে একটি হাতের সন্ধান মিলে।

তিনি আরও জানান, দেহ, পা ও দুটি হাত উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণে রাখতে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা