সারাদেশ

ফ্যানে মাথা লেগে চা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ চা কারখানায় কাজের সময় অসাবধানতাবশত সিলিং ফ্যানে মাথা লেগে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫জুন) উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

কুরমা চা বাগানের ফাঁড়ি বাঘাছড়া চা-বাগানের সহকারি ম্যানেজার ইউসুফ খান জানান, গত মঙ্গলবার (১৫ জুন) বিকালে চা-বাগান কারখানায় চা তৈরির কাজ করছিল চা বাগানের মৃত সুদাম প্রসাদ গৌড়ীর ছেলে সনজিব গৌড় (৩৫)। কাজের ফাঁকে ধুমপান করতে গিয়ে অসাবধানতাবশত ফ্যানের সাথে মাথা লাগলে মারাত্মকভাবে আঘাত পায়। তার পাশে কাজ করা অন্য শ্রমিকরা চিৎকার করলে ফ্যাক্টরিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. জয়দীপ পাল বলেন, সনজিব গৌড়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো.কামরুল হোসাইন বলেন, হাসপাতাল থেকে তার মরদেহের সুরতহাল তৈরি করে মৃতের কারণ নির্ণয়ের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা