সারাদেশ

২৮ জনের ১৬ জনই পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মহামারী করোনাভাইরাসে নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৫ জনে।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রুবি খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীয় সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার দামুড়হুদা উপজেলায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। এই উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। লকডাউনের কারণে দোকানপাট ও সাধারণ মানুষের চলাচল সীমিত রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা