সারাদেশ

বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও ১৬ বছর পর পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলো।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুটি কমিটি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিন হাসান রকিকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অপরদিকে আখতার হামিদকে সভাপতি এবং সৌরভ হাসান উৎসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেলকুচি পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।

জানা যায় ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর কোন সম্মেলন হয়নি। ২০১৮ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ায় তিন বছর কমিটি বিহীন ছিল উপজেলা ছাত্রলীগের। জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা