সারাদেশ

ধান কাটার শ্রমিক সংকটে কৃষক

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে বিভিন্ন জেলা। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবাইকে বাসায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে। গণপরিহন বন্ধ রয়েছে। এসময় চলে এসেছে বোরো মৌসুম। মাঠে ধান পেকে লাল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ধান কাটর জন্য শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। পাকা ধান ঘরে তোলা নিয়ে তাই দুশ্চিন্তায় তারা।

অন্যদিকে সিলেটের হাওর অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। দুই-একদিনের মধ্যে শুরু হতে পারে বৃষ্টি ও বন্যা। এতে ব্যাপক ক্ষতি হতে পারে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভিবাজার জেলার হাওড়ের নিম্নাঞ্চলের পাকা ধান।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেয়া হচ্ছে। যাদের ধান হাওরের নিম্নাঞ্চলে, তাদের ক্ষতির সম্ভাবনা বেশি। তাই সেখানকার ধান আগে কাটতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সতর্ক করলেও পাকা ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছেন না চাষিরা। অনেকে আবার কাঁচাপাকা ধান কেটে নিয়ে আসছেন।

সুনামগঞ্জের হাওরের কৃষক শহিদুল ইসলাম। তার কয়েক বিঘা জমির ধান পেকে গেছে। শ্রমিকের অভাবে কাটতে পারছেন না। জানান, লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ। শ্রমিকরা আসতে পারছেন না হাওর এলাকায়।

একই এলাকার আরেক কৃষক কৃষ্ণ পাল জানান, এলাকার শ্রমিকরাই এখন ধান কাটছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এই শ্রমিক দিয়ে হাওরের এত ধান এই অল্প সময়ের মধ্যে ঘরে তোলা সম্ভব নয়। আবারও ক্ষতির মুখে পড়তে যাচ্ছি আমরা।

একই অবস্থা হাওরের অন্যান্য অঞ্চলের। শ্রমিক সংকটের কারণে নিজেদের ধান নিজেরাই কাটছেন কৃষকরা। যতটুকু সম্ভব পাকা ধান নিয়ে আসার চেষ্টা করছেন।

তবে কৃষকদের ধান কাটার জন্য আধুনিক যন্ত্র সরবরাহের কথা জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বলছে, বিভিন্ন স্থানে ধান কাটার আধুনিক মেশিন দেয়া হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। তাই আরও মেশিনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা।

একই অবস্থা দেশের প্রায় সব অঞ্চলে। খুলনা যশোর অঞ্চলের ধান কাটার জন্য অন্য জেলা থেকে শ্রমিক আনার চিন্তা করছে প্রশাসন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে শ্রমিকরা যাতে ধান কাটতে পারে সে ব্যবস্থা করা হবে। এতে শ্রমিক সংকটের সমস্য দূর হবে বলে আশা করছেন তারা।

দেশের মধ্যাঞ্চলের ধানের সবচেয়ে বড় ভাণ্ডার মুন্সীগঞ্জের আড়িয়াল বিল। সেখানেও ধান কাটা শুরু হয়েছে। ১৩৬ বর্গ কিলোমিটারের বিলে পুরোটাই এখন সোনালী ধানে ভরপুর। শ্রমিক সংকটের কারণে সেখানেও পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। এ বিল থেকে বোরো মৌসুমে অন্তত এক লাখ মেট্রিকটন ধান উৎপাদন হয়ে থাকে।

সারাদেশের বোরো মৌসুমের পাকা ধান কাটতে এখন সরকারের সরবরাহ করা আধুনিক যন্ত্রের দিকে তাকিয়ে আছেন কৃষকরা। কৃষকের দাবি এ ধরনের মেশিন আরও বেশি পরিমাণে সরবরাহ করতে পারলে শ্রমিক সংকট থাকলেও সমস্য হবে না। পাকা ধান কাটার সমস্যা থেকে মুক্তি পাবে বোরো মৌসুমের চাষিরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা