সারাদেশ

আগ্রাবাদে ওয়াসার জলস্রোত, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যুরো : ওয়াসার পাইপ লাইনের পানিতে সয়লাব হয়ে গেছে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সময় ওয়াসার পানির পাইপ লাইন কাটা পড়ে পুরো এলাকায় পানি ছড়িয়ে পড়ে।

শনিবার (৬ মার্চ) দুপুরে আগ্রাবাদের বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পানির পাইপ লাইন কাটা পড়ার এ ঘটনা ঘটে। এতে সড়কে পানি জমে যান চলাচল বন্ধ রয়েছে। কাটা অংশ দিয়ে অনবরত পানি বের হলেও আগ্রাবাদ এলাকায় খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে দীর্ঘদিন ধরে। শনিবার দুপুরে নির্মাণ কাজের সময় বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করতে গিয়ে ওয়াসার পাইপলাইন কাটা পড়ে। এত সড়কে জলস্রোত সৃষ্টি হলেও পাইপের কাটা অংশ মেরামতের কোন উদ্যোগ এখনো নেয়নি ওয়াসা।

এদিকে পাইপ লাইন কেটে পুরো আগ্রাবাদ এলাকা পানিতে সয়লাব হয়ে যাওয়ার পর খাাবার পানির সরবরাহও বন্ধ রাখা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা