সারাদেশ

কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে কমেছে ভোটার উপস্থিতি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পঞ্চমধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রের পাশের সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রের পাশের সড়কে হঠাৎ করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পথচারীসহ ভোটাররাও আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

বেলা পৌনে ১২টার দিকে সরকারি কলেজ ভোট কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ৩২১টি। কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২১৮।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্র থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ককটেল বিস্ফোরণের কোনো খবর আমরা পাইনি। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিনে (রোববার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা