সারাদেশ

ইউপি সদস্য আশরাফ আলী হত্যায় ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে ১৩ আসামিকে খালাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন।

২০১৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জুন জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ফুলহারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মনছুর আলী বাদী হয়ে ২৫ জনের নামে থানায় মামলা করেন। পুলিশ ১৮ জনের নামে আদালতে অভিযোগ দাখিল করেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) আদালত মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগমকে ফাঁসির আদেশ দেন।

একই সঙ্গে গগন খাঁ, শহীদ দেওয়ান, রাজা মিয়া, বেলায়েত হোসেন, মনোয়ারা বেগম, রাশিদা বেগম, রেহেনা বেগম, মনোয়ারা বেগম-২, রেনু বেগম, সেলিনা বেগম, সায়েদুর রহমান, আরমান আলী ও রেজিয়া বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. লুৎফর রহমান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা