সারাদেশ

গাইবান্ধায় ব্রিজের নিচে নির্মাণ শ্রমিকের লাশ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে রাজু মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া ব্রীজের নীচে এ ঘটনা ঘটে।নিহত রাজু মিয়া সমসপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানা গেছে, রাজু গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কে শ্রমিক হিসেবে কাজ করতো। সকালে স্থানীয়রা ব্রীজের নীচে রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর ব্রীজের নীচে ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেন এবং কারা তাকে হত্যা করলো, তা খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা