সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ৭৫ এর আগষ্টে নিহত তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরত কামনা করা হয়। পরে বঙ্গবন্ধুর সমাধিতে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলামসহ গোপালগঞ্জ সড়ক জোনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা