বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার যানজট
সারাদেশ

বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা আড়াই ঘণ্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। এ সময় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়।

তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুবুর রহমান।

এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এ ভোগান্তির শিকার হয়েছে সবজিভর্তি ট্রাকগুলোও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এ জন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা