সারাদেশ

চিপস-ঝালমুড়ির প্যাকেটে করে ইয়াবা পাচার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার শহরে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কায়দায় ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা পাচারকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের হাতে ধরা পড়ে রাশেদুল কবির ও মো. হাসান নামে দুই পাচারকারী।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদুল কবির ও মো. হাসান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কৌশলে ইয়াবাপাচারের খবর পেয়ে অভিযানে নামে ডিবি পুলিশ।

এ সময় একটি অটোবাইকে সরবরাহকালে ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপস-ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই জনসম্মুখে গণনা করে পাওয়া যায় ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা