স্বাস্থ্য

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো.তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার( ১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ নানা রোগে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ২ টি আইসোলেশন সেন্টারে ৪০ টি শয্যা রয়েছে। অধিক রুগি হওয়ায় বাকিদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গাদাগাদি করে অধিক রুগি চিকিৎসা নেয়ার কারণে ডায়রিয়ার রোগীরা হামে আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু তাসিফ গত ১৫ জুন হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সাত মাদকসে...

৯৯২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের বৃহত্তম ড্রেজিং প্রকল্প

দীর্ঘ সাড়ে ৬ বছর পর অবশেষে সমাপ্তির পথে মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা