জাতীয়

সাড়ে ৬ বছর পর শেষ মোংলা বন্দরের বৃহত্তম ড্রেজিং

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘ সাড়ে ৬ বছর পর অবশেষে সমাপ্তির পথে মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং প্রকল্পের কাজ। নানা জটিলতা ও বাধা অতিক্রম করে আগামী ৩০ জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরের পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শওকাহ হোসেন জানায়, ২০২১ সালের ১৩ মার্চ বন্দরের হারবাড়িয়া থেকে জেটি পর্যন্ত ২৩.৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলের ড্রেজিং কাজ শুরু হয়েছিল।

প্রাথমিকভাবে ২০২৩ সালের শেষের দিকে প্রকল্পের কাজটি শেষ হওয়ার কথা থাকলেও বালু ডাম্পিংয়ের জমি সংক্রান্ত জটিলতা এবং চ্যানেল বারবার ভরাট হয়ে যাওয়ার কারণে বৃহত্তম প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি পায়। সময় বাড়ার পাশাপাশি তিন ধাপে বৃদ্ধি পেয়েছে প্রকল্পের বাজেটও। শুরুতে এই কাজের জন্য ৭শ ৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও চুড়ান্ত ধাপে এর মোট ব্যয় দাঁড়িয়েছে ৯৯২ কোটি টাকায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেজিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে এই চ্যানেলের নাব্যতা সংকট দূর হবে এবং মোংলা বন্দরে বড় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। এর ফলে ব্যাবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে বলে আশা করছেন বন্দর কর্তৃপক্ষ।

প্রকল্প পরিচালক আরো বলেন, দেশের একটি বন্দরকে সচল রাখতে হলে চ্যানেল ড্রেজিং করে গভীরতা ঠিক রাখাই হচ্ছে মুল কাজ। বন্দরের চ্যানেল যদি গভীরতা ঠিক না থাকে সেই বন্দর ভাল থাকে না এবং ব্যাবসায়ীরাও বন্দর ব্যাবহার করতে অনিহা প্রকাশ করে। মোংলা বন্দরের আউটার বার ড্রেজিংয়ের পর এবার শেষ হলো ইনার বার ড্রেজিংয়ের কাজ। এর পর শুরু হবে ম্যান্টেনেজ ড্রেজিং।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা