জাতীয়
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়ন হচ্ছে

সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন: সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন বলে উল্লেখ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান আরও বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন করা হয়েছে।

এ বছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯১ জন ক্যাডেট। এদের মধ্যে ফিলিস্তিন, তানজানিয়াসহ চারটি দেশের ৭ জন বিদেশিও রয়েছেন। কমিশনপ্রাপ্ত ১৮৪ বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী।

প্যারেড শেষে শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে পদক তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

৯৯২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের বৃহত্তম ড্রেজিং প্রকল্প

দীর্ঘ সাড়ে ৬ বছর পর অবশেষে সমাপ্তির পথে মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং...

 ইসরায়েলের নজর বাংলাদেশ ও পাকিস্তানে! 

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক...

গণভবনের সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল

গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগ।...

সাত বছরে অন্তত ৭০ হাজার নারী দেশে ফিরেছেন: ব্র্যাক  

ব্র্যাক জানিয়েছে, গত সাত বছরে অন্তত ৭০ হাজার নারী দেশে ফিরেছেন এবং তাদের বেশি...

আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সীরা সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না 

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা