হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেলেন বাবুনগরী
সারাদেশ

হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেলেন বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস এবং নাজিমে তালিমাত (শিক্ষা পরিচালক) করা হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে তাকে এই নতুন দায়িত্ব দেয়া হয়। এছাড়া মাদ্রাসা পরিচালনার জন্য ৩ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়।

সদ্য মারা যাওয়া আল্লামা শফীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবুনগরীর সঙ্গে এক পর্যায়ে দূরত্ব সৃষ্টি হয় আল্লামা শফীর ছেলে আনাস মাদানী ও তার অনুসারীদের। গত ১৭ জুন জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে সরিয়ে দিয়ে তাকে সাধারণ শিক্ষক হিসেবে রাখা হয়। এতদিন অনেকটা কোণঠাসা ছিলেন তিনি।

গত বৃহস্পতিবার হঠাৎ করে ছাত্রদের বিক্ষোভের মুখে আনাস মাদানীকে বহিষ্কার করতে বাধ্য হন মাদ্রাসাটির ৩৪ বছরের মহাপরিচালক আল্লামা শফী। পরদিন আন্দোলনের মুখে তিনিও পদত্যাগ করেন। এর একদিন পরই তিনি ইন্তেকাল করেন।

আল্লামা শফীর ইন্তেকালে বাবুনগরীর অনুসারীরা হাটহাজারী মাদ্রাসায় অনেকটা প্রভাবশালী হয়ে উঠেছেন। হেফজাতে ইসলামের সভাপতির দায়িত্বও বাবুনগরী পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর কিছুদিন কারাভোগ করেন তিনি। এরপর সরকারের সঙ্গে আল্লামা শফীর ঘনিষ্ঠতা বাড়লেও বাবুনগরী ছিলেন বিরোধী অবস্থানে। এজন্য তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্বের সৃষ্টি হয়।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা