মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
সারাদেশ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে ভোলার দৌলতখান উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ভবনের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
এ আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. রাশেদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন মিয়া, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব আদিল হোসেন তপু, মুক্তিযোদ্ধা সন্তান মো. সাখাওয়াত হোসেন সোহেল, মো. আরিফুল ইসলাম, অ্যাডভোকেট ইসতিয়াক হোসেন বাপ্পী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক শাহী সরোয়ার ডালিম, মুক্তিযোদ্ধা সন্তান বাবু বকসি, মঞ্জুর রহমান,মিজান প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ার প্রতিবাদে গত ২৪ আগস্ট মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন করা হয়। কিন্তু একদল সন্ত্রাসী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ন্যাক্কারজনক হামলা চালায়।

ওই হামলাকারী ও নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা