উন্নয়নে সবার পেছনে বরিশাল সিটি করপোরেশন
সারাদেশ

উন্নয়নে সবার পেছনে বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: গত কয়েক বছর ধরে বরিশাল সিটি করপোরেশনের উন্নয়ন তলানিতে গিয়ে পৌঁছেছে, তার প্রমাণ প্রকাশ করেছে খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সিটি করপোরেশনের পরও সৃষ্ট অন্য সিটি করপোরেশ উন্নয়ন তালিকায় ওপরে থাকলেও বরিশাল রয়েছে সবার শেষে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য পাওয়া গেছে।

ওই প্রতিবেদন অনুসারে, সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে এই বিভাগের আওতাধীন ২০টি দপ্তর/সংস্থা/সিটি কর্পোরেশনগুলোর প্রধানরা গত বছরের ২৩ জুন তারিখে ২০১৯-২০ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণকগুলোর মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ২৯ দশমিক ৪০ নম্বর পায় বরিশাল সিটি করপোরেশন।

সর্বোচ্চ ৯৮ দশমিক ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৯৮ দশমিক ৪০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে সিলেট সিটি করপোরেশন, পঞ্চম স্থানে গাজীপুর সিটি করপোরেশন, সপ্তম স্থানে কুমিল্লা সিটি করপোরেশন, নবম স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশন, দশম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, এগারোতম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বারোতম ঢাকা উত্তর সিটি করপোরেশন, ৭৫ দশমিক ৩০ নম্বর নিয়ে ১৬তম স্থানে রয়েছে রংপুর সিটি করপোরেশন, ৭৪ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৭ নম্বরে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন, ৭২ নম্বর নিয়ে খুলনা সিটি করপোরেশন রয়েছে ১৮ নম্বরে, ৬৯ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৯তম স্থানে রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সর্বনিন্ম ২৯ দশমিক ৪০ নম্বর নিয়ে ২০তম অর্থাৎ সবার শেষে রয়েছে বরিশাল সিটি করপোরেশন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা