সারাদেশ

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত পাঁচ দিন ধরে মাঠে সড়ক নির্মাণকাজের পাথর, বিটুমিন, পিচ ঢালাইয়ের ড্রাম ও মিক্সচার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, মাঠে ছড়িয়ে থাকা পাথরের কারণে খেলতে গিয়ে কয়েকজনের পায়ে পাথর ঢুকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিদিন প্রায় অর্ধশত খেলোয়াড় বিভিন্ন ধরনের খেলাধুলা করেন। জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও এ মাঠে খেলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝালকাঠির পুলিশ বক্স থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির গাজী হাকিম এন্টারপ্রাইজের মাধ্যমে সড়কটির নির্মাণকাজ করছেন। এ কাজের নির্মাণ সামগ্রী মাঠে রাখা হয়েছে।

স্থানীয় ক্রিকেটার মেহেদী হাসান ও ফুটবলার আজিজুল রহমান বলেন, ‘মাঠের মধ্যে নির্মাণসামগ্রী রাখায় আমাদের খেলাধুলা করতে কষ্ট হচ্ছে। অনেকে আহত হয়েছে। আমরা এর সমাধান চাই।’

এ বিষয়ে ঠিকাদার ও ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির গাজী বলেন, ‘সড়কের পাশে অন্য কোথাও খালি জায়গা না থাকায় বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। তবে খেলোয়াড়দের যেন সমস্যা না হয়, সে জন্য নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা