সংগৃহীত
খেলা

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল (বিআইটি) ও ঢাকা নৌবাহিনী কলেজ।

সমাপনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সী ক্যানিজিয়া। দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন অবদান রাখা এই তারকা এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন ক্যানিজিয়া। জাতীয় দলের জার্সিতে ৫০ ম্যাচ খেলে তিনি করেছেন ১৬ গোল। তাঁর মতো একজন কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সফরকালে ক্যানিজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন। তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল।

ফাইনাল শেষে অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা