রামলীলা ময়দানসহ অন্যান্য বড় খোলা মাঠে সমাবেশ করতে হলে তা ভাড়া নিতে হবে । ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক
প্রতিবাদের অধিকার সঙ্কটে

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার। ঐতিহাসিক যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের সুযোগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি দিল্লির নির্দিষ্ট তিনটি স্থানে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য নতুন শর্ত ও আর্থিক নীতিমালা চালু করা হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বিরোধী দল ও নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নতুন নিয়মানুযায়ী, এখন থেকে রাজধানীতে বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি করতে হলে নির্ধারিত স্থানগুলো মোটা অঙ্কের টাকায় ভাড়া নিতে হবে। দিল্লি পুলিশ নির্ধারিত রামলীলা ময়দান, পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এবং উত্তর দিল্লির বুরারি ময়দানে এই নিয়ম প্রযোজ্য।

উদাহরণস্বরূপ, ১২ একর আয়তনের রামলীলা ময়দানে এক দিন বিক্ষোভ করতে হলে ১ লাখ ২১ হাজার ৮০ রুপি ভাড়ার পাশাপাশি ৫৫ হাজার রুপি জামানত (সিকিউরিটি ডিপোজিট) দিতে হবে। অন্যদিকে, ১২ কিলোমিটার দূরের সিবিডি মাঠে তিন হাজার বর্গমিটার জায়গা এক দিনের জন্য ভাড়া নিতে গুনতে হবে ১ লাখ ৮৭ হাজার রুপি এবং জামানত বাবদ ৯৫ হাজার রুপি। এছাড়া ২২ কিলোমিটার দূরে অবস্থিত বুরারি ময়দানেও রয়েছে ভাড়ার কড়াকড়ি।

অর্থ প্রদান করলেই যে যেকোনো সময় আন্দোলন করা যাবে, তা নয়। নির্দিষ্ট মাঠে আগে থেকে অন্য কোনো অনুষ্ঠান বা মেলা না থাকলে এবং জায়গা খালি থাকলেই কেবল তা বরাদ্দ পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, রামলীলা ময়দান প্রায় সারা বছরই ব্যস্ত থাকায় চাইলেই কোনো রাজনৈতিক দল বা সংগঠন সেখানে প্রতিবাদ করার সুযোগ পাবে না।

তদুপরি, মাঠ ভাড়ার পরও চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে দিল্লি পুলিশের অনুমতির ওপর। সরকার বা প্রশাসনের সদিচ্ছা না থাকলে কোনো দলই সেখানে কর্মসূচি পালন করতে পারবে না।

নব্বইয়ের দশকে বোট ক্লাবে জনসমাবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে যন্তর মন্তরই হয়ে উঠেছিল দিল্লির প্রতিবাদের প্রধান কেন্দ্র। নির্ভয়া কাণ্ডের বিচার আন্দোলন, সিএএ-বিরোধী বিক্ষোভ কিংবা নারী কুস্তিগিরদের প্রতিবাদ—সবকিছুরই সাক্ষী এই যন্তর মন্তর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চোখের সামনে বিরোধীদের স্লোগান ও আন্দোলনের ঢেউ এড়াতেই এমন নিয়ম এনেছে সরকার। টাকা দিয়ে প্রতিবাদের এই সংস্কৃতি ভারতের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন। এখন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের ওপরই নির্ভর করছে দিল্লির প্রতিবাদী সংস্কৃতির ভবিষ্যৎ।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা