সারাদেশ

জোয়ার-বর্ষায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ 

ঝালকাঠি প্রতিনিধি

জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, তলিয়ে যাচ্ছে কৃষিজমি। আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা দুশ্চিন্তায় কৃষকরা। অন্যদিকে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে অসংখ্য পরিবারের।

সোমবার (৬ জুলাই) সকাল থেকেই ঝালকাঠির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং জোয়ারের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের কাছাকাছি পৌঁছে গেছে পানি। তলিয়ে গেছে নদীতীরবর্তী এলাকার সড়ক, ফসলি জমি ও আমন ধানের বীজতলা। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে রোপণের জন্য প্রস্তুত করা বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।

এদিকে বিষখালী নদীর তীরবর্তী চর ভাটারকান্দা এলাকায় নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থানে ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা হলেও বেশ কয়েকটি এলাকায় এখনও নদীর তীব্র স্রোতে ভাঙন অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও নদীর পানি বাড়লেই তাদের আতঙ্ক বেড়ে যায়। কখন যে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে, সেই শঙ্কায় দিন কাটছে তাদের। দ্রুত কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা