বাণিজ্য

কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দরে গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন কেজিতে ৮ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে আট টাকা। তবে দাম কমলেও বন্দরে ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারক ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পূজার ছুটি শেষে প্রথম কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৮টি পেঁয়াজ বোঝাই ট্রাকে ৪৭৪ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আরও অনেক পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। তবে বন্দরে নেই তেমন ক্রেতা নেই।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, হিলি বন্দর দিয়ে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে পেঁয়াজ আমদানিতে আবার সরকার শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। দাম আরও কমে যাবে। অতিরিক্ত গরমের কারণে বন্দরে ক্রেতা না থাকায় দাম কমছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা