বাণিজ্য

আইপিও ঘিরে বিও একাউন্ট খোলা হচ্ছে নতুন গতিতে

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) একাউন্ট খোলা নতুন গতিতে সঞ্চারিত হয়েছে। গত নভেম্বর মাসেও বিও একাউন্ট খোলার সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এর মধ্যে দেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে প্রায় সোয়া ১ লাখ। বিদেশি বিনিয়োগকারীদের বিও বেড়েছে ২২ হাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, রবি আজিয়াটা লিমিটেড ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডসহ বেশকিছু কোম্পানির আইপিওতে আবেদন করার জন্য বিও হিসাব খুলছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি নতুন কমিশনের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। অল্পদামে ভালো কোম্পানির শেয়ার কিনতে পারছেন বিনিয়োগকারীরা। আর তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারে ঝুঁকছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটাসহ কয়েকটি কোম্পানির আইপিওকে কেন্দ্র করে বেশির ভাগ বিও বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এর আগে গ্রামীণফোনের আইপিওর সময় ৪ লাখ নতুন বিও একাউন্ট খোলা হয়েছিল। এবার প্রায় দেড় লাখ নতুন বিও একাউন্ট পেলো পুঁজিবাজার। তারা জানান, সেকেন্ডারি মার্কেটে ইতিবাচক লেনদেনের পাশাপাশি নতুন কোম্পানির আইপিও অনুমোদন দেয়ার ফলে নতুন করে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে এসেছেন।

বিও একাউন্ট না থাকলে এর জন্য আবেদন করা যায় না। পুঁজিবাজারে বিনিয়োগের প্রথম ধাপ হলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অধীনে বিও একাউন্ট খোলা। ব্যাংক একাউন্ট থাকলে ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিও একাউন্ট খোলা যায়। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএলর তথ্য অনুসারে, চলতি বছরের ১লা নভেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৩ লাখ ৬৪ হাজার ৪৮৩টি। এক মাসের ব্যবধানে ১ লাখ ৪৭ হাজার বিও হিসাব বেড়ে ১লা ডিসেম্বর দাঁড়িয়েছে ২৫ লাখ ১০ হাজারে।

এর মধ্যে ওয়ালটন ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন কেন্দ্র করে বিও বেড়েছে ৮১ হাজার ২০২টি। আর রবির সময়ে আবেদন করতে বিও বেড়েছে ৮৬ হাজার ২১৬টি। এ ছাড়া নতুন করে আইপিওর সাবক্রিপশনে আসছে এনার্জিপ্যাক, ইনডেক্স এগ্রোসহ বেশ কিছু কোম্পানি। ফলে এসব কোম্পানির আইপিওতে আবেদনের উদ্দেশে বিনিয়োগকারীরা বিও খুলছেন।

সিডিবিএলের তথ্য মতে, ২৫ লাখ বিওর মধ্যে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৯৬১টি আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬০টি। ব্যক্তি শ্রেণির বিওধারীদের মধ্যে ১লা ডিসেম্বর পর্যন্ত সময়ে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৩৯৯টি। যা নভেম্বর মাসের একই সময়ে ছিল ১৭ লাখ ৪০ হাজার ৩৪৭টি। অর্থাৎ পুরুষদের বিও বেড়েছে ১ লাখ ৮ হাজারটি।

অন্যদিকে, নারী বিও হিসাবধারীদের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৬২৯টি থেকে ৪০ হাজার বেড়ে ৬ লাখ ৪৮ হাজার ৫৬২টিতে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নভেম্বর মাসে দেশি বিনিয়োগকারীদের সংখ্যা বেড়েছে ১ লাখ ২৩ হাজার ৭০টি। সিডিবিএলের তথ্য মতে, ১ নভেম্বর দেশি বিও হিসাবের সংখ্যা ছিল ২২ লাখ ২১ হাজার ৮৩৩টি। সেখান থেকে সোয়া ১ লাখ বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৪ হাজার ৯০৩টিতে।

অনদিকে ১ নভেম্বর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩টি। সেখান থেকে ২২ হাজার বেড়ে ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯২৪টিতে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬০টিতে। গত মাসের একই সময়ে ছিল ১৩ হাজার ৫০৭টি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু 

কুমিল্লায় আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল ম্যাচ ঘিরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থ...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বাহরাইন ও কুয়েতের ৮৫ স্থাপনায় ইরানের হামলা 

হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের...

ঢাকা মেডিকেল মর্গে অনিয়মের অভিযোগ, শোকাহত পরিবারে বাড়তি আর্থিক চাপ

মানুষের মৃত্যুর পর অস্বাভাবিক ঘটনার কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত একটি গুরুত্বপূর...

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক মহড়া অনুষ্ঠিত 

পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা