ছবি: সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে আছেন ৪ তরুণ-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী আর ৩২ বছরের রনি তালুকদারও।

আরও পড়ুন:এক মালানেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বুধবার ( ১ মার্চ ) রাতে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি।

রনি তালুকদার ২০১৫ সালের ৭ জুলাই শেরে বাংলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলার পর ৭ বছর আর কোনো ফরম্যাটে জাতীয় দলে ডাক পাননি ওপেনার। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে বেশ কটি ভালো ও ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে ৪২৫ রান করা এই ব্যাটার আবারও ফিরেছেন।

২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ১০টি টি-টোয়েন্টি খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ২২ বছরের এই তরুণ। ১০ ম্যাচে করেন মোটে ১২৪ রান। তবে বিপিএলে ভালো করে আবারও নির্বাচকদের নজরে এসেছেন তিনি।

আরও পড়ুন: ২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ
এদিকে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে চারটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়াসহ ৪০৩ রান করে আগেই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তৌহিদ হৃদয়। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন বগুড়ার এ ২১ বছর বয়সী টপ অর্ডার।

অন্যদিকে জাতীয় লিগে হাসান মাহমুদের সাথে সমান ১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকট শিকারি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও নির্বাচকদের মন জয় করেছেন। একইভাবে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ১৩ উইকেট শিকারি পেসার রেজাউর রহমান রাজা ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি দলে।

তবে নতুন করে ৫ জন দলে ঢোকায় ৫ জন বাদও পড়েছেন। তারা হলেন-ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা