সংগৃহীত
জাতীয়

আ’লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আ’লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। সরকার দেশের প্রতিটি জেলার উন্নয়নে কাজ করছে। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য। দেশে আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না।

আরও পড়ুন: রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের এই জনসভায় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী জানান, আগামী সাত জানুয়ারি নির্বাচন। ঐ দিন সকাল থেকে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কাতেই ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে। এখন মঙ্গা থেকে মুক্তি পেয়ে উন্নয়নের সুবাতাস বইছে। আপনাদের জীবন-মান উন্নত করেছে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরও একবার সুযোগ দেবেন। যাতে আপনাদের জীবন সমৃদ্ধ করতে পারি।

আরও পড়ুন: নির্বাচন বানচালের চেষ্টা করছে

তিনি আরও বলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দিবেন। এরপর ধন্যবাদ জানিয়ে বলেন, এই যে আমার প্রার্থী (রংপুর-২ আসনের আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউকে) আপনাদের ছোট ভাইকে আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আরও একবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

তারাগঞ্জের জনসভা শেষ করে প্রধানমন্ত্রী আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। যাবার পথে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুন: রাজধানীতে যুবক নিহত

পরে তিনি পীরগঞ্জের ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই দুপুরের খাবার খাবেন তিনি।

এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আ’লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা