সংগৃহীত ছবি
জাতীয়

উন্নয়নের ক্ষেত্রে বিভাজন চলবে না

নিজস্ব প্রতিবেদক : উন্নয়নের ক্ষেত্রে কোন বিভাজন চলবে না জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে দল-মত নির্বিশেষে পাবনাবাসীসহ সবাকে একই ছায়াতলে কাজ করতে হবে।

আরও পড়ুন : কানাডা এখন খুনিদের আখড়ায় পরিণত

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণমানুষের দাবি ও আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে দেশ যেভাবে অগ্রগতির সঙ্গে এগিয়ে যাচ্ছে তাতে এদেশ ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ে পৌঁছতে পারবে।

আরও পড়ুন : শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না

পাবনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া অবশ্যই পাবনাবাসীদের ওপর পড়বে এবং সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ফাউন্ডেশন পাবনার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে সে বিশ্বাস প্রতিষ্ঠাকালীন থেকেই সবার ছিল। আর তাই তো অনেক অসাধ্য কাজকে সাধন করা সম্ভব হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।

আরও পড়ুন : আবারও সিসিইউতে খালেদা জিয়া

পাবনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা ছিলাম। যুদ্ধে সরাসরি অংশ নিয়েছি- কর্মী হিসেবে কিন্তু কমান্ডার ছিলাম না। তবে দক্ষ সংগঠক ও কর্মী ছিলাম।

মো. সাহাবুদ্দিন বলেন, পাবনা তথা দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন : বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক শিবজিত কুমার নাগ, সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতিকে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা