সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করুন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে খেলার পুতুল বানাতে দেবেন না। তিনি অভিযোগ করেন— নির্বাচন ভন্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত। বিদেশিদের বাতাসে তারা লাফালাফি করছে। এই লাফালাফিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

আরও পড়ুন : রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়াম

তিনি বলেন, বিএনপি দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে ভূ-রাজনীতির খেলার পুতুল বানাতে চায়। বিদেশিরা কাউকে কোলে করে ক্ষমতায় বসাবে না।

হাছান মাহমুদ বলেন, বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, তখন বিএনপি দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে। যারা বিভিন্ন দেশের গণতন্ত্র ধবংস করে, তাদের হাতেই দেশকে তুলে দিতে চায় বিএনপি।

আরও পড়ুন : ওয়াশিংটনে ব্লিঙ্কেন-জয়শঙ্করের বৈঠক

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি। আসলে কোনো কিছুই করার ক্ষমতা নেই তাদের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা