‘বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে’
জাতীয়

‘বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বলেছেন, বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে কুটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশ এগিয়ে যাবে বলেও জানান সেতুমন্ত্রী।

১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিতর্ক এড়াতে কয়েকবছর ধরে জাতির শোকের এইদিনে জন্মদিন পালন করেননি বিএনপি প্রধান। যদিও এই দিনে তার জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে। এবারেও জন্মদিন উপলক্ষে কেক না কেটে দোয়া-মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

খালেদার জন্মদিন পালনের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা