জাতীয়

বিদেশি হস্তক্ষেপ মানবো না

সান নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন: পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন

বুধবার (১৬ নভেম্বর) সকালে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। ফলে কারো কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।’

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়া ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। সমাধানে কাজ করছে সরকার।

তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ আসার কোন সুযোগ নেই। বর্তমানে দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকটটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

এ সময় আরও উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা