জাতীয়

মেয়র জামাল মোস্তফার হলফনামায় আছে যা

মাহমুদুল আলম: জামাল মোস্তফা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যিনি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

চলতি মেয়াদে নির্বাচনে অংশগ্রহণ করার আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর হলফনামায় স্বাক্ষর করেন তিনি। একই দিন আইনজীবী (নোটারি পাবলিক) মো. সাইফুল হকও এই হলফনামায় স্বাক্ষর করেন।

হলফনামায় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে এস.এস.সি। তার ব্যবসা / পেশার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ‘স্বত্বাধিকারী: জামাল মোস্তফা এন্ড কোং (১০০% রপ্তানীমুখী গার্মেন্টস এক্সেসোরিজ ও পলিব্যাগ প্রস্তুত কারক)’ এবং ‘স্বত্বাধিকারী: জে.আর এন্টার প্রাইজ (ঠিকাদারী ও সরবরাহকারী)’।

তার এবং তার উপর নির্ভরশীলদের আয়ের উৎস বিষয়ে কৃষিখাত থেকে নিজের বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬৬ হাজার ৩০০ টাকা এবং তার স্ত্রীর আয় দেখানো হয়েছে ৯ হাজার ৬০০ টাকা। বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার আয়ের ঘর ফাঁকা আছে, তবে তার স্ত্রীর আয় দেখানো আছে ছয় লাখ এক হাজার ৬৯০ টাকা।

ব্যবসা থেকে তার নিজের এবং স্ত্রীর আয় যথাক্রমে ১৫ লাখ ৭৭ হাজার ৬৮০ টাকা এবং চার লাখ ৮৪ হাজার ৮৪০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র / ব্যাংক আমানত যথাক্রমে সাত হাজার ৩৭১ এবং ৭৫ হাজার ৫০৩ টাকা। পেশা থেকে তাদের উভয়ের (স্বামী - স্ত্রী) আয়ের ঘরে কোন লেখা নাই। এছাড়া চাকুরি থেকে তার তিন ছেলের আয় উল্লেখ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা করে মোট সাত লাখ ২০ হাজার টাকা।

প্রার্থীর নিজের এবং তার উপর নির্ভরশীলদের পরিসম্পদ ও দায়ের বিবরণীতে অস্থাবর সম্পদ উল্লেখ করা হয়েছে, নগদ টাকা তার নিজ নামে এবং স্ত্রীর নামে যথাক্রমে দুই লাখ ৫২ হাজার ৫৪৭ এবং এক লাখ ৫৫ হাজার ৫৬ টাকা। বৈদেশিক মুদ্রা বিষয়ে সবার ঘর ফাঁকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ নিজ নামে পাঁচ লাখ দুই হাজার ৮৩২ দশমিক ৩৯ টাকা। আর স্ত্রীর নামে আট লাখ ৭৬ হাজার ১৯০ দশমিক ৪৩ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে উল্লেখ করা আছে ’সাড়ে ৫২ হাজার শেয়ার, মিরপুর প্যাকেজিং লি: ও ৪৫ হাজার শেয়ার মিতু প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি:’। আর তার স্ত্রীর নামে উল্লেখ করা হয়েছে|, ’পাঁচ হাজার শেয়ার মিতু প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি:’। পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের বা স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামের ঘরে কিছু উল্লেখ নেই। তবে তার স্ত্রীর ঘরে লেখা আছে ৩০ লাখ টাকা।

বাস, ট্রাক, মটরগাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণীতে নিজ নামে লেখা আছে ’মাইক্রোবাস, ঢাকা মেট্রো- চ-৫৬-০২৩৪, মু: ২৯ লাখ টাকা’। স্ত্রী এবং নির্ভরশীলদের ঘর ফাঁকা আছে।

স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি নিজের, স্ত্রীর এবং নির্ভরশীলদের নামে উল্লেখ করা আছে যথাক্রমে ১৫ তোলা, ৪০ তোলা এবং ১৫ তোলা (তিন ছেলে)’।

ইলেক্ট্রনিক সামগ্রী যথাক্রমে ১৫ হাজার, ১৫ হাজার এবং ৪৫ হাজার (তিন ছেলে)। আসবাবপত্র যথাক্রমে ৪৫ হাজার, ১০ হাজার এবং ৬০ হাজার (তিন ছেলে)।

’অন্যান্য’ নামক ঘরে নিজ নামে লেখা আছে ‘১২ লাখ ৬৩ হাজার ২৯৩ টাকা (স্ত্রীকে ঋণ সাত লাখ এবং বিভিন্ন সমবায় সমিতির মেম্বার শীপ বাবদ পাঁচ লাখ ৬৩ হাজার ২৯৩ টাকা। আর স্ত্রীর নামে লেখা আছে দুই লাখ টাকা বিভিন্ন সমবায় সমিতির মেম্বার শীপ বাবদ।

অতীতে তার বিরুদ্ধে ১০টি ফৌজদারি মামলা হয় বলেও হলফনামায় উল্লেখ করেন তিনি।

স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ করা হয়েছে কৃষি জমি তার নিজ নামে এবং স্ত্রীর নামে যথাক্রমে ৩৬৩.৯৬৫ এবং সাড়ে ৫১ শতাংশ। অকৃষি জমি যথাক্রমে ১৬.৮৬ শতাংশ (ক্রয় / পৈত্রিক সূত্রে) এবং ১৭.৯৬ শতাংশ (পৈত্রিক সূত্রে)। দালান, আবাসিক / বাণিজ্যিক বিষয়ে সবার ঘরই ফাঁকা আছে। বাড়ি / এপার্টমেন্ট যথাক্রমে ২টি ফ্ল্যাট ও ১০টি ফ্ল্যাট।

দায়-দেনা বিষয়ে লেখা হয়েছে ‘কৃষি জমি ক্রয়ের বিপরীতে ঋণ’ এক কোটি ৪৬ লাখ টাকা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা